1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

মনোহরদীতে ইভটিজারকে মোবাইল কোর্টে জরিমানা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার
108

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তের ঘটনায় রুবেল নামে এক ইভটিজারকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এই ইভটিজারকে জরিমানা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজস্ট্রেট মো: রেজাউল করিম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মনোহরদীর কৃষ্ণপুর গ্রামের যুবক রুবেল দীর্ঘদিন ধরে স্থানীয় এক মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিলো। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আবার ওই মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করে রুবেল। পরে মোবাইল কোর্টে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল বিএসসিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইভটিজার রুবেল মনোহরদীর কৃষ্ণপুর গ্রামের ইদ্রীস আলীর ছেলে।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করার অপরাধে মোবাইল কোর্টে রুবেলকে জরিমানা করা হয়েছে। সে আর কোনদিন অপরাধ করবে না মর্মে একটি লিখিত অঙ্গিকার নামাও প্রদান করেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT