1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

বেলাবর ইউনিয়ন পর্যায় কমিউনিটি সাপোর্ট গ্রুপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৯ বার
83

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “শেখ হাসিনার অবদান-কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাব উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার উজিলাব কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায়, সিএসজি মোঃ রেজায়-ই-রাব্বির সার্বিক সহযোগীতায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর আসাদ-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন (অবঃ) পরিচালক (অর্থ) ডাঃ মোঃ সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা রিসোর্স পারসন এর উপ পরিচালক অরবিন্দ দত্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মুনিম আহমেদ সজিব, প্যাথফাইন্ডার ইন্টারন্যাশনাল সূখী জীবন প্রকল্পের জেলা প্রোগ্রাম অফিসার মোঃ ওয়াছিউর রহমান,

নরসিংদী জেলা সিভিল সার্জন অফিস (বুদ্ধি প্রোগ্রাম) সমন্বয়কারী কর্মকর্তা মোঃ আল মামুন, বেলাব উপজেলা পরিসংখ্যানবিদ মোঃ ইব্রাহিম হোসেনসহ সাপোর্ট গ্রুপের সদস্য বৃন্দ।

উজিলাব কমিউনিটি ক্লিনিকে সাপোর্ট গ্রুপের ৫১ জন সদস্যকে উক্ত প্রশিক্ষণের আওতায় আনা হয়। এই সময় সাপোর্ট গ্রুপের কার্যাবলী এবং কমিউনিটি ক্লিনিক প্রাপ্ত সেবা সমূহ নিয়ে আলোচনা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT