1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

বেলাবতে নৌকার পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৭ বার
141

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী-৪ আসনে বর্তমান সরকার দলীয় আওয়ামীলীগের প্রার্থী শিল্পমন্ত্রী আলহাজ্ব এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি’র নৌকার পক্ষে নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওর্য়াড আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার দড়িকান্দি বাসষ্ঠান্ডে দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওর্য়াড আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানুয়ারির শুরুতে অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন।

তিনি আরো বলেন, নৌকার পক্ষে কাজ করার পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে।

বেলাব উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাদেকের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা,

নরসিংদী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ শরিফ উদ্দিন খান মোমেন, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃমজিবুর রহমান,নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাওসার কাজল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল কুদ্দুস, নারায়ণ পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ র্খোশেদ আলম, ৬নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন’সহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT