1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী

বেলাবতে দুর্নীতি বিরোধী দিবসে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৯ বার
101

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “দুর্নীতির সময় শেষ- গড়বো মোরা বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় বেলাবতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ১০টায় বেলাব উপজেলা প্রশাসন ও বেলাব দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেলাব উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মোঃ আরিফ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বেলাব থানার (ওসি) তদন্ত মোঃ ফরিদ উদ্দিন খাঁন, উপজেলা সাব রেজিস্টার অফিসার নজিব আরমান সেরনিয়াবাত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন,বেলাব পাইলট মর্ডান মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, বেলাব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম,দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন’সহ প্রমুখ।

উক্ত আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নানান দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী ব্যানার প্রদর্শনী করে।

উল্লেখ্য, জাতিসংঘ বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে ‘ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশন’ (আনকাক) এর মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ আনকাকের সদস্যরাষ্ট্র হিসেবে ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে। তবে সরকারিভাবে দিবসটি পালিত হয়ে আসছে ২০১৭ সাল থেকে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT