1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

বেলাবতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৭৭২ বার
80

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য, নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুস সালাম মেম্বারের মৃত্যুতে নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যােগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ এপ্রিল) শুক্রবার বিকালে উপজেলার নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যােগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও বেলাব উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ মনির নবীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন,

নরসিংদী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মোঃ শরিফ উদ্দিন খান মোমেন, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাওসার কাজল,

সাবেক চেয়ারম্যান মোঃ মোসলেহ উদ্দিন খান সেন্টু, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাদেক ‘সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি /সাধারণ সম্পাদক ও সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT