1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে কখনো জিতেনি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৯১৯ বার
72

আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে হট ফেবারিট ব্রাজিল। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল কিন্তু কখনোই বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি।

এখন পর্যন্ত দুইবারের দেখায় দুটি ম্যাচই ড্র হয়েছে। আজ রাতের ম্যাচে এই ইতিহাস কি বদলাবে? ব্রাজিল দল ও তাদের সমর্থকরা মনে করে আজ ম্যাচে তারা অবশ্যই জয় পাবে।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। গত রাশিয়া বিশ্বকাপে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এর আগে ১৯৫০ বিশ্বকাপে দুই দলের প্রথম দেখার ম্যাচটি ড্র হয় ২-২ ব্যবধানে। তাই আজ সোমবার দোহার স্টেডিয়ামে ৯৭৪- এ বৈশ্বিক আসরে পরস্পরের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে আছে দুই দলই।

সব মিলিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ৯টি ম্যাচ খেলছে ব্রাজিল। যার মধ্যে তিনটিতে জয় তাদের, দুটিতে জিতেছে সুইজারল্যান্ড। আর বাকি ৪টি ড্র।

এবার দুই দলই জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। আর ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT