1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

বিজয় দিবসে নরসিংদীর সড়কে নিহত ১, আহত ৩

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯৬ বার
Oplus_131072
88

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে বাসের চালকসহ ৩ জন। আজ সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ঝারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ট্রাক চালক হাবিবুর রহমান টিটু ঝিনাইদহের কালীগঞ্জের আনসার মোল্লার ছেলে। এসময় আহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে এসআই রাসেল মিয়া জানান, ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রায়পুরার মাহমুদাবাদ ঝারতলা এলাকায় জৈবসার বোঝাই ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত ও বাসের চালকসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

তিনি আরো জানান, দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT