1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস

“বিজয়ী” এর উদ্যোগে হাজীগঞ্জে ফ্রি কেক বেকিং ক্লাস সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮২ বার
66

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ১০ জন নারীকে ফ্রিতে কেক বেকিং ক্লাস করানো হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চাঁদপুরে নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে এই কেক তৈরি প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিজয়ী” এর উদ্যোগে বিজয়ী তৈরিতে বিজয়ী- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এর সভাপতিত্বে পরিচালনা ও প্রশিক্ষণ প্রদান করেন বিজয়ী এর মডারেটর ও অল প্রডাক্ট গ্যালারীর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা আক্তার।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন- নারী-পুরুষে ভেদাভেদ দূর, দেশকে এগিয়ে নেয়া এবং রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি।স্মার্ট বাংলাদেশ গড়তে নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বিজয়ী চাঁদপুরের নারীদের নিয়ে কাজ করা প্রথম নারী সংগঠন।

এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের নারীদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।
সারাদেশে নারী উদ্যোক্তা সৃষ্টি, সুষ্ঠুভাবে তাদের ব্যবসা পরিচালনা, সম্প্রসারণে সার্বিক সহায়তা প্রদান, দেশের অর্থনীতিতে নারীদের অবদান রাখাসহ নারীর ক্ষমতায়নে কাজ করা।

এ সময় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সূচনা আক্তার, শাহীনূর সুলতানা, ইরা, তাহারিন জান্নাত, ডলি সাহা, সুমাইয়া আক্তার,পান্না আক্তার, সাদিয়া, সায়মা আক্তার,নিম্মি ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT