1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

“বিজয়ী” এর উদ্যোগে ও প্রান্তিক এর সহযোগিতায় ফ্রি বিডীদ ক্রাফট প্রশিক্ষন কোর্স সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩৭৫ বার
90

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের প্রথম নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে এবং প্রান্তিক, একটি সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এর সার্বিক সহযোগিতায় ২০ জন নারীকে ফ্রিতে বিডীদ ক্রাফট এর বেসিক প্রশিক্ষন করানো হয়।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় চাঁদপুর বাবুর হাটে অবস্থিত প্রান্তিক সামাজিক সংগঠন এর কার্যালয়ে চাঁদপুরে নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে চাঁদপুরের প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী”এই প্রশিক্ষন প্রদান করেন।

বেসিক কোর্সটি প্রশিক্ষন প্রদান করেন স্মাট লেডি ফ্যাশন এর ব্যবস্থাপনা পরিচালক ও বিজয়ী এর সদস্য সূচনা আক্তার ।

বিজয়ী” এর উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সভাপতিত্বে পরিচালনা করেন বিজয়ীর সদস্য আসফিয়া জাহান।

আজকের ট্রেনিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান কাজী রাসেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ কামাল হোসেন,
সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, বিজয়ী এর উপদেষ্টা মোঃ সালাউদ্দিন সহ প্রান্তিক সংগঠন এর কার্যকরী সদস্যবৃন্দ।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান আজকের ট্রেইনার সূচনা আক্তার এবং উপস্থিত অতিথি, প্রান্তিক সংগঠনসহ উপস্থিত ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নারী-পুরুষে ভেদাভেদ দূর, দেশকে এগিয়ে নেয়া এবং রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি।

নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বিজয়ী চাঁদপুরের নারীদের নিয়ে কাজ করা প্রথম নারী সংগঠন। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের নারীদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

সারাদেশে নারী উদ্যোক্তা সৃষ্টি, সুষ্ঠুভাবে তাদের ব্যবসা পরিচালনা, সম্প্রসারণে সার্বিক সহায়তা প্রদান, দেশের অর্থনীতিতে নারীদের অবদান রাখাসহ নারীর ক্ষমতায়নে কাজ করা।

তানিয়া খান আরও বলেন করোনার সময় থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। এই ট্রেনিং গুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে যারা সার্বিক ভাবে সহযোগিতা করছেন তাদের কাছে কৃতজ্ঞ।

এ সময় উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন আসফিয়া জাহান, নারী উদ্যোক্তা তাসলিমা মুক্তার, উম্মে খাদিজা, সুমাইয়া ইসলাম তানহা, সুমাইয়া জাহান তিশা, লিজা আক্তার, রেখা আক্তার, লিয়া আক্তার,আখি আক্তার,নাজনীন সুলতানা, বাসনা আক্তার শেফা, মুনতাহা, জান্নাতুল মরিয়ম জিদনী, হালিমা আক্তার নীলা, আকলিমা আক্তার, মাশফিয়া আক্তার, তানিয়া, মারজানা, উম্মে খাদিজা, তানহা খানম, রেশমা আক্তার, রুমা বেগম, পারভীন, বিজয়ীর মডারেটর কবি ফয়েজ খান সহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT