1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ গুলিবিদ্ধ শিবপুর উপজেলা চেয়ারম্যানের

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৫২২ বার
88

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সন্ত্রাসীদের গুলিতে আহত শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে গণভবনে তিনি এই সাক্ষ্যাতে মিলিত হন।

এসময় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ননা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ দিয়ে হারুনুর রশীদ খানের কথা শুনেন এবং বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।

এসময় শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সাবেক এমপি রবিউল আউয়াল খান কিরন এর ছেলে উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান এবং হারুনুর রশীদ খানের ছোট মেয়ে শর্মি খানম উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল বলেন, আমাদের নেত্রী, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সুষ্ঠু বিচারের আশ্বস্ত করেছেন।

উল্লেখ্য গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT