1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

পলাশে ২২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল ভক্তদের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৬০৯ বার
90

বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনার অংশ হিসেবে নরসিংদীর পলাশে ব্রাজিল সমর্থকরা তৈরি করেছেন ২২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা। পলাশ বাজারের ব্রাজিল সমর্থক যুব সমাজের উদ্যোগে বানানো হয়েছে এই পতাকা।

আজ রবিবার বিকেলে ঘোড়াশাল পৌরসভার মেয়র ব্রাজিল সমর্থক আল মুজাহিদ হোসেন তুষারের নেতৃত্বে ব্রাজিল ভক্তরা পলাশ বাজার থেকে পলাশ বাসস্ট্যান্ড পর্যন্ত দুই
কিলোমিটার এলাকাজুড়ে এ পতাকা নিয়ে এক বিশাল র‍্যালি বের করে এর প্রদর্শনী করে।

ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সজিব, সৈকত, আকরাম, সাবা, সাদ্দাম, শামীম ও উজ্জ্বল ভূঁইয়া বলেন, তাদের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমার। দলের প্রতি গভীর ভালবাসায় তারা এই ২২০০ ফুট লম্বা পতাকা বানিয়েছেন। তাদের আশা এবার নেইমারের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি।

ব্রাজিল দলের সমর্থকরা জানায়, প্রায় এক সপ্তাহ ধরে পলাশের পুরুষ ও নারী সমর্থক মিলে কাজ করে এই ২ হাজার ২০০ ফুট লম্বা পতাকাটি তৈরি করে। সব মিলিয়ে পতাকা তৈরিতে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান তারা।

এদিকে পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, আমি ব্রাজিল সমর্থক। তাই নিজের প্রিয় দলের সমর্থকদের উৎসাহ জানাতে এ র‌্যালিতে অংশ নিয়েছি। আশা করছি
এবারের ট্রফি আমাদের ব্রাজিলের ঘরেই উঠবে।

পতাকা দেখতে আসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার জানান, আমার জানামতে এত বড় পতাকা পলাশ উপজেলায় আর কেউ এখনো তৈরি করেনি। বিশাল পতাকা প্রদর্শনী ও র‍্যালি হবে শুনেই দেখতে আসলাম।

র‌্যালিতে সবার কণ্ঠে ছিল ব্রাজিল আর নেইমারের শ্লোগান। এদিকে গত শুক্রবার দিন বিকেলে পলাশের আর্জেন্টিনার সমর্থকেরা ২০০০ ফুট পতাকা বানিয়ে র‌্যালি করেছিলো, জবাবে ব্রাজিল সমর্থকেরা আজ রবিবার ২২০০ ফুট পতাকা বানিয়ে শো-ডাউন করলো।

নরসিংদীর কন্ঠস্বর / এস হোসেন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT