1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

পলাশে সার কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩১৬ বার
58

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানায় (পিএলসি) তে কর্মরত ৭১ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ও তাদের চাকুরিতে পুন:বহাল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।

আজ রবিবার সকালে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার প্রধান গেইটের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

এসময় ছাটাইকৃত শ্রমিকরা জানান, গত ২ মার্চ কারখানা কর্তৃপক্ষ পূর্ব নোটিশ ছাড়াই কারখানাতে কর্মরত ৭১ জন শ্রমিককে ছাঁটাই করে দেয়। তারা দীর্ঘ বছর ধরে দৈনিক মজুরীর ভিত্তিত্বে কাজ করে আসছিল। নিয়ম বহির্ভূত তাদের চাকুরিচ্যুত করায় পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা অসহায় অবস্থায় পড়তে হচ্ছে তাদের।

মানববন্ধনে ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আমিনুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমারসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় দ্রুত সময়ের মধ্যে ছাঁটাইকৃত নোটিশ বাতিল করে তাদের চাকুরিতে পুন:বহালের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সার কারখানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার প্রশাসনিক গেইটের সামনে গিয়ে শেষ হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT