1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে মোমেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ বার
Oplus_131072
92

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে নরসিংদীর পলাশে ডে নাইট মোমেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সন্ধায় পলাশ স্পোটিং ক্লাবের উদ্যোগে পলাশ কো-অপারেটিভ স্কুল মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হিজবুল একাদশকে ১-০ গোলে পরাজিত করে কুটিরপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়।

টুর্মামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন। সাবেক ছাত্রদল নেতা আশরাফ খন্দকারের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করেন ঘোড়াশাল পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান-আলম মোল্লা, সাবেক কাউন্সিলর শাহনাজ পারভিন, পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী জাহিদ, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াও সাবেক ছাত্রনেতা মকবুল হোসেন রতন প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন ভূইয়া মিল্টন বলেন, সাংস্কৃতির জগতে আমাদের ছেলে মেয়েরা যদি না থাকে তাহলে শরীর ভালো থাকবে না। খেলাধুলার সাথে পড়াশোনাটা অতিব জরুরী অতএব আমরা খেলাধুলার পাশাপাশি সামাজিক কাজ কর্মগুলো চালিয়ে যাব পড়াশোনা করে মা-বাবার মুখ উজ্জ্বল করব। স্বৈরাচারী সরকারের আমলে মানুষ কখনো ভালো ছিল না, শিক্ষা ছিল না। কোন আইন ছিল না, ব্যবসা প্রতিষ্ঠানে কেউ ব্যবসা করতে পারত না বাক স্বাধীনতা ছিল না। ইনশাআল্লাহ ড. আব্দুল মঈন খান পলাশের অভিভাবক আমরা চাই মঈন খান স্যার আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এ পলাশটাকে সমৃদ্ধশালী করে তুলবেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT