1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে মেম্বারের পুকুরে বিষ, ১২ লাখ টাকার ক্ষতি

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৫৮৯ বার
93

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার ও মৎস্য চাষি মো: কিরন আলী প্রধানের পুকুরে মাছ মরে ভেসে উঠতে থাকে।

খোঁজ নিয়ে জানা যায়, কিরুন আলী প্রধান তার নিজ বাড়ির পাশ্ববর্তী প্রায় ৭০ শতক জমিতে কৈ মাছের চাষ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তার ৭০ শতকের পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে পুকুরপারে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান কিরন আলী প্রধান। এতে পুকুরে চাষ করা সব মাছ মারা গেছে। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

মৎস্যচাষী কিরন আলী প্রধান বলেন, আমি এই পুকুরে তিন মাস আগে দুই লাখ কৈ মাছ ছেড়েছি। এসময়ে প্রায় সাড়ে ১২ টন খাবার এই মাছগুলোকে খাইয়েছি। আমার এই পুকুরে ১০ টন মাছ ছিল। গেলো রাতে আমার পুকুরে কে বা কারা বিষ ঢেলে দিয়েছে। এতে সব মাছ মরে ভেসে উঠেছে। সব মিলিয়ে আমার ১২ লাখ থেকে ১৪ লাখ টাকার মাছ চাষে ব্যয় হয়েছে। দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আমি এ ঘটনায় পলাশ থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

প্রতিবেশি সজিব মিয়া বলেন, তিনি কয়েকটি বড় বড় পুকুর খনন করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে যাচ্ছেন। গতকাল কে বা কারা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরে থাকা মাছগুলো মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনার বিষয়ে আমাকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শফিকুল ইসলাম জানান, এ বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানা জানা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT