1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

পলাশে ভূমিসেবা সপ্তাহে র‍্যালী ও আলোচনা সভা

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৯০ বার
79

মো : আশাদউল্লাহ মনা : “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে আজ সোমবার থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ । এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা ভুমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও অবহিতকরণ এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলমের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী প্রমূখ।

অনুষ্ঠান শেষে উপজেলার সেরা ৫ করদাতা, উপজেলা ভূমি অফিসের দুই জন ও ইউনিয়নের দুই জন সেরা সেবা প্রদানকারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT