1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা, ২৫ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১০৩২ বার
Oplus_131072
88

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পরিবহন (ট্রান্সপোর্ট) ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৪ আগস্ট) বেলা দুইটার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানার গেইটের সামনে রায়হান ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানের আলমারির লকার ভেঙে প্রায় ২৫ লাখ টাকা লুট করে নিয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ী আবু বকর সিদ্দিক মিয়ার।

তিনি বলেন, দুপুরে আমি নামাজ পড়তে চলে যাই। তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে শুধু কর্মচারীরা ছিল। তখন হঠাৎ করেই ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে আলমারির লকার ভেঙে প্রায় ২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

আবু বকর সিদ্দিক আরো বলেন, যেহেতু আজকে শনিবার তাই আমার প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ ক্যাশ টাকা ছিল। হিসেব করলে লুট হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেও ধারণা এই ভুক্তভোগীর। ঘটনার পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, পরিবহন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। খবর পাওয়ামাত্রই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এই ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নি। অভিযোগ পেলে পরবর্তীতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT