1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

পলাশে বেকুর চাপায় শ্রমিক নিহত, চালক আটক

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৪৪ বার
66

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় বেকুর চাপায় বাচ্চু ফকির (৫৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গা বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু ফকির ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল বাশার।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ বুধবার সকালে হাসানহাটা গ্রামের নিজ বাড়ি থেকে ডাঙ্গা বাজারে শ্রমিকের কাজ করতে যান বাচ্চু ফকির। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাজারের সামনের সড়ক পার হওয়ার সময় বেকুর চাপায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই বাচ্চু ফকিরের মৃত্যু হয়। পরে বাজারের লোকজন জড়ো হয়ে ঘাতক বেকুর চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বেকুর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT