1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার
151

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে আজ সোমবার (৩১ আগস্ট) জারি করা সফরসূচি অনুযায়ী এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টায় সচিবালয় থেকে সড়কপথে নরসিংদীর পলাশ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। বিকেল ৩ টায় পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

আলোচনা সভাটি আয়োজন করেছে পলাশ উপজেলা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

এদিকে মন্ত্রীর আগমন ও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পলাশ উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে।

মন্ত্রীর সফরসূচিতে আরও উল্লেখ করা হয়েছে, আলোচনা সভা শেষে সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন ড. আব্দুল মঈন খান। সন্ধ্যা ৭টায় গুলশানের বাসভবনে তাঁর উপস্থিত হওয়ার কথা রয়েছে।

সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

মন্ত্রীকে সফরকালে সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT