1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৪৯ বার
Oplus_131072
297

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত সাবেক ছাত্রদল নেতা ইব্রাহিম আল-মাসুম মারা গেছেন। দীর্ঘ ৮ দিন রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

নিহত ইব্রাহিম আল-মাসুম ছিলেন ডাংগা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজির ছেলে ও ইউনিয়ন ছাত্র ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে (১ আগস্ট) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের হাসনহাটা গ্রামের ফকির বাড়ি এলাকায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন ইব্রাহিম আল-মাসুম। এছাড়া গুরুতর আহত হয় উপজেলার ডাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন।

স্বজন ও স্থানীয়রা জানান, ফকির বাড়ি এলাকার বিজয়, সবুজ, ইকবাল ও সানির সাথে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। এর জেরে ১ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরো কয়েকজন। পরে পূর্ব শত্রুতার জেরে বিজয়, সবুজ, ইকবাল ও সানি দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ইব্রাহীম আল-মাসুম। এসময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরও ১০ জন।

পরে আহতদের আত্মচিৎকারে আশে পাশের মানুষ ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ হামলায় গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডেকিল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় ইব্রাহিম আল-মাসুমকে। আজ সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে মাসুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও স্বজনসহ দলীয় নেতাকর্মীদের মাঝে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অনাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT