1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদানের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩১১ বার
85

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ইপিআই কার্যক্রমে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ে আজ রবিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজি ও স্কুলের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস।

এ সময় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

আজ রবিবার ১৫ অক্টোবর থেকে ১৮ কর্ম দিবসের মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ১০ হাজার ৭২০ জন ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ২৩৪ জন কিশোরীদের মাঝে এ টিকা দেয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT