1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী

পলাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১৬ বার
Oplus_131072
32

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে মা ও ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধরা হলেন সান্তানপাড়া গ্রামের দিপালী রানী ধর (৬০) ও তার ছেলে উত্তম কুমার ধর (৩৮)।

পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আজ রাত ৮টার দিকে ডাংগার সান্তানপাড়া গ্রামের উত্তম ধরের বাড়ির ভিতরে রান্না করার ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয় উত্তম ধর ও তার মা দিলাপী রানী ধর। পরে খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্বজন ও স্থানীয়রা রাত সাড়ে ৮টায় সিলিন্ডারের আগুন নিভিয়ে ফেলেন।

এদিকে আগুনে দগ্ধ মা ও ছেলেকে স্বজনরা উদ্ধার করে প্রথমে ঘোড়াশালের ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের ডা: মানজারুল ইসলাম জানান, দগ্ধ মা ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদিকুল বারী জানান, আগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার আগেই এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে আহত হয় মা ও ছেলে। ঘরের ভিতরে রান্না করার কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে তারা দগ্ধ হয়।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT