1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে কৃষকের ৫০ শতক জমির শিমগাছ গাছ কর্তন করল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার
Oplus_131072
107

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে রাতের আঁধারে ৫০ শতক জমিতে চাষ করা কৃষকের ফলন্ত শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ভুক্তভোগী ওই কৃষক। রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা জানান, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের কৃষক মোহন চাঁন ভূইয়া ৫০ শতক জমিতে শিমের আবাদ করেছেন। গত দুই সপ্তাহ ধরে জমি পরিচর্যা করার পর এখন শিমের ফলন শুরু হয়েছে। কিন্তু গতরাতে দুর্বৃত্তরা ৫০ শতক জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে। এতে আমরাও ভয়ে আছি, কবে জানি আমাদের জমির ফলন্ত গাছগুলো এভাবে কেটে ফেলে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ কৃষক মোহন চাঁন ভূইয়া জানান, সোমবার সকালে জমিতে পরিচর্যা করতে আসার পর দেখতে পাই ৫০ শতক জমির শিমগাছের ডগা ও পাতা নুইয়ে পড়েছে। পরে দেখা যায় শিমগাছগুলোর গোড়া কেটে দেওয়া হয়েছে। রাতের আঁধারে কে বা কাহারা তার সব শিমগাছ গুলো কেটে ফেলে। বাগানের প্রতিটি গাছে ফলন ধরা শুরু হয়েছিল। বিভিন্ন যায়গায় ধারদেনা করে গাছ গুলো রোপণ করেছিলেন বলে জানান তিনি।

পলাশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার জানান, শিমগাছ গুলো কেটে ফেলার সংবাদ পেয়েছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT