1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

পলাশে উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৮ মে, ২০২৪
  • ৫১১ বার
51

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে এ ভোটগ্রহণ একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সকালে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন। তিনি নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষভাবে ভোটগ্রহণ শেষ হলে জয়ের শতভাগ আশাবাদী বলে জানান।

এদিকে ঘোড়াশাল পৌর এলাকার পাইসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: শরীফুল হক ভোট প্রদান করেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

পলাশ উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সব ভোটকেন্দ্র ও আশে পাশের এলাকা সমূহ।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ্ জানান, পলাশ উপজেলার চারটি ইউনিয়নে ৪ জন ম্যাজিস্ট্রেট ও ঘোড়াশাল পৌরসভায় ৩ জন ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবির ৩টি টিম, র‍্যাবের ৪টি গাড়িতে ২টি টিম, ৩টি ইউনিয়নে পুলিশের ২টি করে মোবাইল টিম ও একটি ইউনিয়নে ২টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। পুলিশের স্টাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্সসহ কেন্দ্রে কেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে। ম্যাজিস্ট্রেটের সাথে আনসারের ৫টি স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT