1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে আব্দুল মোমেন খান স্মৃতি সংসদের উদ্যোগে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার
Oplus_131072
80

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :.নরসিংদীর পলাশে “মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি” সংসদের উদ্যোগে গ্রামীন ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠন আয়োজনে গজারিয়ার ঢালুয়ারচর-সরকারচর মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট এম. এ বাছেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘোড়াদৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গজারিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন ভুইয়া শামীম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পলাশ থানা বিএনপির সদস্য সবুজ মৈশান, যুবদল নেতা নাসির আহমেদ, ছাত্রদল নেতা ওমর ফারুক অপু প্রমুখ।

ঘোড়াদৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে অংশ গ্রহণ করে প্রতিযোগিরা। পলাশে এই প্রথম ব্যতিক্রমী এ ঘোড়াদৌড় প্রতিযোগিতায় নারী পুরুষসহ কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT