1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী

পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৭১ বার
80

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: হাদিউল ইসলামের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার

আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT