1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে আওয়ামীলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৭৪ বার
Oplus_131072
121

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগ ও দলটির নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের নির্দেশে নরসিংদীর পলাশে বিক্ষোভ কর্মসূচি করেছে উপজেলা ছাত্রদল। আওয়ামীলীগ যেন নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য রোববার (১০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

এরশাদবিরোধী আন্দোলনে যুবলীগের কর্মী নূর হোসেন বুক ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেদিন পুলিশের গুলিতে তিনি মারা যান। ১৯৮৭ সালে তাঁকে হত্যার আজকের এই দিনে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ। দলটি ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর সারা দেশে উত্তেজনা সৃষ্টি করে। এরই অংশ হিসেবে পলাশ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন মোড় ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

দুপুরে পলাশ বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আখলাদ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম অপু, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সিয়াম ও ফারিমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা গুলিস্তানে কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি। খুনি হাসিনা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আবারও যেন সেই পথ তৈরি না হয় আমরা ছাত্রদল ও সাধারণ জনগণ এটাকে প্রতিহত করব।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT