1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

নিউজের শিরোনাম লিখতে নরসিংদীর কন্ঠস্বর বিব্রত

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১০১১ বার
92

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আফতাব আলী ওরফে চুনু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের গিয়াসনগর গ্রামের কাছিম আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে থানায় এক প্রেস বিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক।

তিনি জানান, ধর্ষণের শিকার ওই মেয়ে লেখাপড়া করে। দেড় মাস আগে তার মা কাজের উদ্দেশ্যে প্রবাসে যান। তিনি প্রবাসে যাওয়ার পর থেকে তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। গত শনিবার রাতে তার মেয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে মেয়েটি ঘুমে থাকা অবস্থায় তার বাবা চিনু মিয়া তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

ওসি জানান, ধর্ষণের শিকার মেয়েটি লস্করপুরে তার নানাবাড়িতে গিয়ে বিষয়টি জানালে মঙ্গলবার সকালে ধর্ষিতার নানি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরেই ধর্ষক চিনু মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি আরো জানান, এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT