1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

না ফেরার দেশে নরসিংদীর যুবদল নেতা লিমন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬০ বার
Oplus_131072
50

নিজস্ব প্রতিবেদক : ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পুলিশের নির্যাতনে ১০ বছর পঙ্গুত্ববরণ করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল হক লিমন (৩২)।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে তার নিজ বাড়ি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামে মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে বাবা-মা, এক বোন, স্ত্রী ও এক শিশু কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

নরসিংদী জেলা যুবদলের সভাপতি মোহসীন হোসেন বিদ্যুৎ জানান, প্রায় ১০ বছর আগে নরসিংদীর কোর্টে জামিন নিয়ে বের হয় তানজিরুল হক লিমন। পরবর্তী সময়ে আবার কোর্টে হাজিরা দিয়ে বের হলে তৎকালীন ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে নির্যাতন চালায়। এতে সে পঙ্গু হয়ে যায়। দীর্ঘদিন পঙ্গুত্ববরণ করে আজ তার মৃত্যু হয়। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।

মরহুমের চাচাত ভাই মো: এনামুল হক সরকার জানান, সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে বুকে ব্যাথা উঠে তানজিরুল হক লিমনের। আজ সকালে হাসপাতালে নেওয়ার আগেই সকাল ৮টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বিকেল সাড়ে চারটায় করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তানজিরুল হক লিমন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের সাইদুল হক সরকারের ছেলে। সে তার বাবা-মার একমাত্র ছোট ছেলে ছিলেন। তার স্ত্রী এডভোকেট শারমিন সুলতানা, নরসিংদী জজকোর্ট প্যাকটিস করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT