1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

নরসিংদী সদর থানা তাঁতীলীগের আহ্বায়ক কমিটি গঠন

এম এন মামুন আহমেদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৬৫৬ বার
76

এম.এন মামুন আহমেদ | নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর থানায় শেখ মহিউদ্দিন আহমেদকে আহবায়ক ও আমীর হোসেন রনিকে সদস্য সচিব করে থানা তাঁতী লীগের ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) নরসিংদী জেলা তাঁতীলীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু ও সদস্য সচিব জাকির হোসেন এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

৫১ সদস্যের কমিটির ৪৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ৩ জনের নাম পরে ঘোষণা করা হবে বলেও জানান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।

কমিটির অন্যরা হলেন যুগ্ম আহবায়ক মো: নূরচাঁন মিয়া, গাজী শাহজালাল, মো: সোহেল ভুঁইয়া, সেলিনা বেগম, মোবারক হোসেন স্বাধীন, আলী হোসেন, ইলিয়াস আলী ফরাজী, ইসহাক মিয়া, রেজাউল করিম রাজীব।

কার্যকরি সদস্যরা হলেন, মো: ইদ্রিস আলী, শ্রী চন্দন ঘোষ, শ্রী বাচ্চু রায়, হারুন মৃধা, শিপন আহমেদ, ফখরুল ইসলাম মোল্লা, হারুনূর রশিদ হারুন, নাছির মোল্লা, সুজন মিয়া, ডা: আলতাফ হোসেন, দুলাল মিয়া, শ্রীযুক্ত প্রেমানন্দশীল, ইয়াছিন সরকার, আনোয়ার হোসেন মোল্লা, জহিরুল ইসলাম, আলাল মিয়া, শাহীন মিয়া, আব্বাস উদ্দিন, মিজান সরকার, শ্রীমতি শিপ্রা রানী দেব, শ্রীমতি প্রার্থনা রানী দেব, মো: ফজলুল হক, মো: হোসেন মিয়া, মো: আবু তালেব, মো: আঃ গাফফার, মো: সেলিম মিয়া, মো: শফিকুল ইসলাম, মো: দেলোয়ার হোসেন, মো: রোমান মিয়া, মো: জহিরুল ইসলাম, মো: বাতেন মিয়া, মো: বিল্লাল মিয়া, কামাল হোসেন, ইয়ামিন হোসেন, মো: শাহীন বেপারী, মো: মিঠুন মিয়া, মো: দীন ইসলাম।

এ বিষয়ে নরসিংদী সদর থানা তাঁতীলীগের নবগঠিত আহবায়ক শেখ মহিউদ্দিন আহমেদ নরসিংদীর কন্ঠস্বরকে জানান, নবগঠিত কমিটির সকলকে নিয়ে তাঁতীদের সুসংগঠিত করে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সম্পৃক্ত থেকে তাঁতসমৃদ্ধ নরসিংদীর খ্যাতিকে আরও সম্প্রাসারণ করা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া তাঁতী সমিতিকে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগের সহযোগী সংগঠনে রূপায়ন করায় এই সংগঠনটি এখন সুশৃঙ্খল একটি রাজনৈতিক প্লাটফর্ম, সেই সাথে নরসিংদীর কৃতিসন্তান বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. শওকত আলী সাহেবকে বাংলাদেশ তাঁতীলীগের সভাপতি করে নরসিংদী জেলাকে সম্মানীত করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমাকে নরসিংদী সদর থানা তাঁতীলীগের আহবায়ক মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার অভিভাবক নরসিংদী সদরের সংসদ সদস্য লে.কর্ণেল (অব.) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক মহোদয়, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব সাহেব ও সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী এবং নরসিংদী জেলা তাঁতীলীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু সাহেব ও সদস্য সচিব জাকির হোসেন সাহেবের প্রতি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT