1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৭০৮ বার
78

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার ( ৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকায় এ হামলার ঘটনায় ঘটে।

স্থানীয়রা জানায়, রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকায় একটি পুকুরের পাশে স্থানীয় জেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ ও প্রধানমন্ত্রীর সম্মলিত ব্যানার ছিঁড়ের ফেলার সময় বাধা দিতে গেলে এলাকার জামিল, সৈকত সহ ১০/১২ জন সাহিদা খানমের উপর অতর্কিত হামলা চালায়। পরে আহত অবস্থায় সাহিদা খানমকে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে এনে ভর্তি করে।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল রহমান জানান, হামলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT