1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

নরসিংদী জাপার কমিটি ঘোষণা : সভাপতি ফারুক ও সা. সম্পাদক হাসনাত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৪৩০ বার
181

নিজস্ব প্রতিবেদক : মো. ওমর ফারুক মিয়াকে সভাপতি ও এড. মো আবুল হাসনাত মাসুমকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) জাতীয় পার্টির দফতর সম্পাদক -২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলা পার্টির ১১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশের ভিত্তিতে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে ১১১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা কমিটির অনুমোদন দেন।

জানা যায়, নরসিংদী জেলার জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে গত ৩ জুন নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

নরসিংদী জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকরুল ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, হাবিবুর রহমান ভূইয়া, মোজাম্মেল হক লাভলু, হেনা খান পন্নি, মোহাম্মদ মনির হোসেন, নেওয়াজ আলী ভূইয়া, আবুল হাসনাত মাসুম, ফররুখ আহমদ প্রমূখ।

সম্মেলনে কমিটি ঘোষণা না দিয়ে ১০দিন পরে ঘোষণা দেয়া হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনস্থল ত‍্যাগ করেন। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই কমিটি ঘোষণা দেয়া হয়।
#

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT