1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

নরসিংদীর শিবপুরে একজনকে কু*পিয়ে হ*ত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৫৫৯ বার
Oplus_131072
93

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনায় মুজাহিদ (২০) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদ দুলালপুর (বিলপাড়) গ্রামের মোঙ্গল মিয়ার ছেলে। ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় লাশ দাফন করা হয়েছে।

নিহতের বাবা মোঙ্গল মিয়া জানান, গত এক সপ্তাহ আগের মেয়ে সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলে মুজাহিদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে পারুলিয়া ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে বাড়ি আসার পথে ঘটনাস্থলে তারা সংঘবদ্ধ হয়ে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আমার ছেলের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে হত্যা করেছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন নিহতের বাবা মোঙ্গল মিয়া।

শিবপুর মডেল থানার ওসি মো: ফরিদ উদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হইয়াছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT