1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

নরসিংদীর রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩৭৬ বার
110

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামী সুজন মিয়া (৩৫) এর ছুরিকাঘাতে স্ত্রী লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধু নিহত হয়েছে। রবিবার ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকেরা সবাই পলাতক রয়েছে ।

নিহত লাভলী আক্তার উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম সুজন মিয়া একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে। তিনি ২ মাস আগে বাহরাইন থেকে দেশে আসেন। তাদের সংসারে ২ মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানায়, ১৫ বছর আগে সুজন মিয়ার সাথে লাভলী আক্তারের বিয়ে হয়। তারপর সুজন বাহরাইনে ছিলেন কয়েকবছর। দেশে আসার পর থেকেই স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলছিলো। শনিবার দিবাগত রাতে স্বামী স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী লাভলী বেগমের পেটে ছুরিকাঘাত করলে সে গুরতর আহত হয়। পরে সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এই ঘটনার পর থেকেই লাভলী আক্তারের স্বামী সুজন মিয়াসহ শ্বশুর বাড়ির সবাই পলাতক রয়েছে।

রায়পুরা থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছি। পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। স্বামী সহ সবাই পলাতক রয়েছে। নিহতের সুরতাল করে মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নরসিংদীর কন্ঠস্বর / এম আ. হক/ স. ১২:০৬ 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT