1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

নরসিংদীর বেলাবতে স্ত্রীর দা’য়ের কোপে স্বামীর মৃত্যু

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৬২১ বার
62

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে স্ত্রী আয়েশা আক্তার (৩৮) এর দায়ের কোপে তার স্বামী অহিদুজ্জামান (৬৫) এর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রামের অহিদুজ্জামানের বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এঘটনায় নিহতের স্ত্রী আয়েশা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত অহিদুজ্জামান উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রামের মুত সুলতান মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাতে নিলক্ষীয়া গ্রামে বাড়ির পাশে অহিদুজ্জামান এর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করে মৃত অহিদুজ্জামান এর ঘরের দরজায় রক্তের সামান্য দাগ পাওয়া যায়। এছাড়া আশে-পাশের আলামত দেখে পুলিশের সন্দেহ হয় খুনটা ঘরের ভিতরে হয়ে থাকতে পারে। পরে পুলিশ মৃতের স্ত্রী আয়েশা আক্তারকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে খুনের কথা স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার স্বামী একজন মাদকসেবী। সে মূলত গাঁজা সেবন করে প্রায়ই তাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করত। বুধবার রাত ৯টা থেকে আয়েশার সাথে ঝগড়া ও গালিগালাজ শুরু করে অহিদুজ্জামান। পরে রাত সাড়ে ১১টার দিকে অহিদুজ্জামান দা দিয়ে স্ত্রীকে কোপ দিতে আসলে দুইজনের ধস্তা-ধস্তি হয়। একপর্যায়ে স্ত্রী আয়েশা আক্তার স্বামীর হাত থেকে দা নিয়ে গলায় কোপ দেয়। এতে অহিদুজ্জামান গলা কেটে মারাত্মক ভাবে আহত হয়ে খাটের উপর পড়ে গিয়ে মারা যায়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আয়েশা আক্তার তার স্বামীকে হত্যা করে তার লাশ কোলে করে ঘরের বাহিরে উঠানে রেখে আসে। বিছানায় থাকা কম্বল ও কাথা টিউবওয়ের বালতিতে ধৌত করে। হত্যার কাজে ব্যবহৃত দা ধৌত করে মুছে চৌকির নিচে রেখে আবার সে বিছানা ঠিক করে শুয়ে পড়ে। একটু পরে ঘর হতে বের হয়ে চিৎকার করে তার স্বামীকে কে বা কারা হত্যা করেছে বলে প্রতিবেশীদেরকে জানায়। এঘটনায় বেলাব থানার মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT