1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ ২ নারী আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৭১৭ বার
71

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ১১। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। রাত ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ।

আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার ধজনগর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে
সেফালী (২৭) ও হারুন মিয়ার মেয়ে আকলিমা আক্তার (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব ১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ জানায়, রাতে র‌্যাব-১১ নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাগরিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় সেফালী ও আকলিমা নামে দুই নারী মাদক ব্যাবসায়ীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। আর নগদ ১ হাজার ৬০০ টাকা, ০১টি মোবাইল এবং ০২ টি সীমকার্ড জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃত আসামীদ্বয় পেশাদার আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসাবে এলাকায় তাদের ব্যপক জনশ্রুতি আছে। তারা অভিনব কৌশলে নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া থেকে এ ধরনের মাদক এনে বিভিন্ন জেলায় বিতরণ করে।

গাজীপুর জেলায় ডেলিভারী দেওয়ার জন্য যাওয়ার পথে নরসিংদী জেলার সদর থানার নাগরিয়াকান্দি এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করে র‌্যাব-১১। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নরসিংদীর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT