1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

নরসিংদীতে মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক গবেষক মোশাররফ হোসেন সরকারের মৃত্যুবার্ষিকী পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৪২১ বার
61

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক মোশাররফ হোসেন সরকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১২ মার্চ) বিকেলে করিমপুর পাবলিক ইন্সটিটিউট, ছাত্র ও যুব ফোরামের আয়োজনে সদর উপজেলার করিমপুর পাবলিক ইন্সটিটিউটে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

করিমপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য ওমর আলীর সভাপতিত্বে এসময় লেখক ও গবেষক মোশাররফ হোসেন সরকারের সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড ও তাঁর লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাস ও গ্রন্থ নিয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তব্য রাখেন, নরসিংদী মডেল স্কুলের প্রিন্সিপাল ও সাবেক জেলা শিক্ষা অফিসার এ.কে.এম শাহজাহান, নরসিংদী জজ কোর্টের সিনিয়র এডভোকেট রেজাউল করিম বাছেদ, বাংলাদেশ সবুজ পরিবেশ আন্দোলন, জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো: জসিম উদ্দিন,

ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, করিমপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন, করিমপুর ছাত্র ও যুব ফোরামের উপদেষ্টা ইবনে আদল শশী, সভাপতি সুজন মিয়া ও হালিম মোল্লা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন মোশাররফ হোসেন সরকারের ছোট ভাই ও নরসিংদী সুইড বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার। সভা সঞ্চালনা করেন বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাওয়াদুল হক জাহিদ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT