1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার
152

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ থেকে সোমবার (২৪ আগস্ট) পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, অভিযানে একটি আমেরিকান তৈরি পিস্তল, একটি এলজি, ১৩ রাউন্ড গুলি, ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

জেলা পুলিশ জানায়, র‌্যাব, এপিবিএন ও আরআরএফের যৌথ সহায়তায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সপ্তাহব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে এক যুবককে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করে পুলিশ। এ ঘটনায় নিহত যুবকের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়। এ ছাড়া শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।

অভিযানকালে জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা করা হয়। এ সময় ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সপ্তাহব্যাপী অভিযানে আদালতের ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নতুন মামলা করা হয়েছে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, আমরা জেলা পুলিশ স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এ ধরনের অভিযান সব সময় অব্যাহত রাখব। নরসিংদী জেলাকে অপরাধমুক্ত রাখার জন্য জেলা পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে। নরসিংদীকে মাদকমুক্ত গড়ে তুলব।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT