1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

নরসিংদীতে তাঁতীলীগ নেতা রানাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৮৯৬ বার
89

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে এলাকার আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাঁতীলীগ নেতা রানা আকবর মোল্লাকে কুপিয়ে গলা কেটে ও জবাই করে হত্যা করেছে। ওই সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে তার সহযোগী তুষার। সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কাউরিয়াপাড়া পৌর ঈদগাহের পাশে এই ঘটনা ঘটে। নিহত রানা মোল্লা কাউরিয়াপাড়া মাহল্লার আলী আকবর মোল্লার ছেলে এবং শহর তাঁতীলীগের নেতা ছিলেন। অপর আহত তুষার একই ওয়াডের সাবেক কাউন্সিল নজরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, পূজা দেখে ফেরার পথে রাত ৮ টার দিকে নরসিংদী পৌর ঈদগাহর সামনে আসা মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারী সোহেল, সজিব ও ইব্রাহিম নামে সন্ত্রাসীরা এলোপাতারী কোপাতে থাকে। পরে রানা মাটিতে লুটিয়ে পড়লে খুব কাছ থেকে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এসময় রানার সাথে থাকে তুষার নামে এক যুবক গুরতর আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানা মিয়াকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় তুষারকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার সাংবাদিকদের জানিয়েছেন, এলাকার আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে। পরবত্তী সংহিংসতা এড়াতে এলাকার পুলিশ মোতায়েন রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT