1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

নরসিংদীতে চ্যাম্পিয়ন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়

মোঃ আশাদউল্লাহ মনা :
  • প্রকাশিতঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৫৫৬ বার
107

মোঃ আশাদউল্লাহ মনা : বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২২ এ নরসিংদী জেলায় চ্যাম্পিয়ন হয়েছে পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে রায়পুরার সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ।

শনিবার (১২ নভেম্বর) সকালে জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে বিজ্ঞান মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা সুহ্নদ সমাবেশের সহ-সভাপতি হানিফ মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

মডারেটর হিসেবে নরসিংদী বিজ্ঞান কলেজের শিক্ষক নাজমুল আলম সোহাগ ও বিচারক হিসেবে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের শিক্ষক মাহমুদুল হাসান অপু, সুরাইয়া জেরিন খানম এবং সবুজ পাহাড় (অনার্স) কলেজের সালমা রহমান উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাখন দাস, নরসিংদী মডেল স্কুলের অধ্যক্ষ শাহাজান মিয়া ও জেলা সুহ্নদ সমাবেশের সভাপতি আল-আমীন রহমান প্রমুখ।

বিতর্ক উৎসবে আরো অংশ নেয় বাহ্মন্দী কে. কে এম সরকারী উচ্চ বিদ্যালয়. এনকেএম হাই স্কুল এন্ড হোম, সাটিরপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, শিবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি। সেরা বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের সৈয়দ রুদ্র শাহরিয়ার।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT