1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

নরসিংদীতে এক দফা দাবিতে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৭২ বার
66

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একদফা দাবিতে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত নার্স ও মিডওয়াইফ কর্মকর্তাগণ চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে তারা কর্মবিরতি পালন করে মানববন্ধন করেন।

কর্মবিরতি চলাকালীন সময়ে হাসপাতালের জরুরি বিভাগ, ভর্তি রোগীর সেবা প্রদান সহ, লেবার ওয়ার্ড এবং অন্যান্য ইউনিট এই কর্মসূচীর আওতামুক্ত ছিলো।

তাদের এক দফা দাবি হলো নার্সিং  ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল প্রশাসনিক কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ নার্সদের পদায়ন।

আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সংস্কারের এক দফা দাবি বাস্তবায়নে সব স্তরের নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা গত ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো নার্সদের জন্য। কিন্তু ওই পদগুলো আমলারা দখল করে রেখেছেন। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের অপসারণ করে সেই পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে।

এসময় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নরসিংদী শাখার সদস্য ও জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার সাহেরা বেগম, সিনিয়র স্টাফ নার্স মৌসুমি আক্তার, মাহমুদা আক্তার, শিশির চন্দ্র হালদারসহ অন্যন্য নার্সিং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে বলে জানান তারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT