1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

নরসিংদীতে ইসিপি’র ফ্রি চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক দরিদ্র মানুষ

আমিনুর রহমান সাদী
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২০ বার
47

আমিনুর রহমান সাদী : নরসিংদীতে মানবিক সাহায্য সংস্থা আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি) এর উদ্যোগে প্রায় চার শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রান্তিক ব্যক্তিকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী নরসিংদীর শিলমান্দি ইউনিয়নের বাগহাটা এলাকার ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব রোগীদের ঢাকার প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এ সেবা প্রদান করা হয়।

এসময় প্রয়োজনীয় প্রেসক্রিপশনসহ বিনামূল্যে ঔষধ ও ৮৭ টি চশমা দেওয়া হয় রোগীদের। এছাড়াও ২৬ জনের ছানি পরবর্তী পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য ইসিপির সহযোগী লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়।মানবিক সাহায্য সংস্থা সোশ্যাল সার্ভিস প্রোগ্রামের সিনিয়র অফিসার শালোমি সাংমা বলেন, মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সাল থেকে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের চক্ষুসেবা সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে। আমাদের আজকের দিনব্যাপী এই কার্যক্রমে অসহায় দুস্ত রোগীদের চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও চশমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে সর্বমোট ৪১৮ টি চক্ষু শিবির বাস্তবায়ন করেছে। এ পর্যন্ত মোট এক লক্ষ ৯৬ হাজার ৮১৭ জনকে বিনামূল্যে চক্ষুসেবাসহ ১৯ হাজার ১৬৭ জনের চোখে সার্জারি সম্পন্ন করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT