1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার

নরসিংদীতে অস্ত্র ও মাদকসহ চক্রের মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৯১ বার
59

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে পুলিশের অভিযানে রবিন ওরফে সুইম খন্দকার (৩৩) নামে আন্ত:জেলা পেশাদার মাদক ব্যাবসায়ী চক্রের মুল হোতা ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রবিন বেলাব উপজেলার ভাবলা গ্রামের রুস্তম খন্দকারের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

আজ শনিবার (৪ মে) দুপুরে বেলাব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম ও বেলাব থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান পিপিএম। এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সংবাদ সম্মেলনে আফসান আল আলম জানায়, গ্রেপ্তারকৃত রবিন ওরফে সুইম খন্দকারের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছে। এবং তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা সহ মোট ৬ টি মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে আদালত থেকে ৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তার সহযোগীদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলেও জানানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT