1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

নরসিংদীতে অরবিট ইন্সটিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৪১ বার
Oplus_131072
51

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে অরবিট ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর )সকালে নরসিংদী শিশু একাডেমির মিলানায়তনে ইন্সটিটিউটের ১৩ ও ১৪ তম ব্যাচের নবীন বরণ ও ১০ম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অরবিট ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর অধ্যক্ষ প্রকৌশলী মো. এনামুল হুসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন দাস।

নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল ও ইলেকট্রনিক বিভাগের সহযোগী অধ্যাপক ও অরবিট ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালক প্রকৌশলী মো. দেলওয়ার হোসেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবুল হক, নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট (ট্রেজারী শাখা) আমিনুল ইসলাম বুলবুল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট (জে. এম. শাখা), মো. সাজ্জাদ পারভেজ, অরবিট ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালক প্রকৌশলী মো. সুজন খন্দকার, অহিদ সরকার. মো. মাছুম বিল্লাহ ও মডার্ন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সুমন রানা সহ প্রমুখ।

ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মানপত্র পাঠ করেন সুমাইয়া আক্তার এবং বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে তাদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন তাপসী দে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমানে শিক্ষার্থীরা লেখাপড়া শেষে কোনরকম দক্ষতা না থাকায় বেকার থাকতে হচ্ছে। কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করা সাথে সাথে কাজে যোগদান করতে পারছে। বিশ্বের সাথে তালমিলিয়ে আমাদের চলতে হবে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিতে আপডেট থাকতে হবে। আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিতে পারদর্শী হতে হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT