1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

দেশ প্রেমিকরা কখনো পালিয়ে যায় না : জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৬ বার
88

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও নরসিংদী শাখার জেনারেল সেক্রেটারি ও মাওলানা আমজাদ হোসেন বলেছেন, যে সরকার দেশপ্রেমিক সেই সরকার কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না, তারাই পালিয়ে যায় যারা এই দেশের কেউ না। যে সরকার পালিয়ে গেছে৷ তারা জনমতের রায়ে পালিয়ে যায়নি, তারা স্বাভাবিক পরিণতিতে পালিয়ে যায়নি, তারা দেখেছে তারা দেশে যে লুটপাট করেছে, খুন করেছে এবং অত্যাচার করেছে এর জন্য জনগণ যদি রাস্তায় নামে তাহলে তাদের বাড়িঘরের অস্তিত্ব থাকবে না সেজন্য তারা দেশ ছেড়ে পালিয়েছে।

আজ শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের ইছাখালী মাদ্রাসা ময়দানে গজারিয়া ইউনিয়ন জামাত ইসলামের আয়োজনে ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, জামায়াতের পলাশ উপজেলার জেনারেল সেক্রেটারি মাসুদ করিম, উপজেলা শুরা সদস্য অধ্যাপক ইসমাইল খায়েরী, আব্দুল্লাহ আল ফয়সাল, মাওলানা আব্দুল বাসেত, ছাত্র শিবিরের সভাপতি জোবায়ের আল ফাহাদ, গজারিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাউসার আহমেদ সহ আরো অনেকে। সবশেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT