1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

দেশসেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা হলেন পলাশের শিক্ষক ইকবাল

ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০৮ বার
107

ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : দেশের সর্ববৃহৎ শিক্ষক পোর্টাল শিক্ষা বাতায়নে দেশসেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা হয়েছেন নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইকবাল মিয়া। প্রায় ছয় লক্ষ অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে ৩১ জানুয়ারি তিনি সেরা কন্টেন্ট নির্মাতা হন।

প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক পরিচালিত এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের ওয়েব পোর্টাল ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম “শিক্ষক বাতায়ন”। যেখানে প্রায় ছয় লক্ষ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকরা প্রাথমিক, উচ্চ মাধ্যমিক মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা করার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করে আসছেন। তাদের মধ্য থেকে মোহাম্মদ ইকবাল মিয়াকে মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার কন্টেন্ট দেখে ২০২৩ সালের ৩১ জানুয়ারি তাকে সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা ঘোষণা করা হয়। এর আগে নরসিংদী জেলার আইসিটি জেলা অ্যাম্বাসেডর এর স্বীকৃতি পান তিনি।

করোনা মহামারিতে ডিজিটাল কনটেন্ট নির্মাণ, মুক্তপাঠে আইসিটি প্রশিক্ষণ, অনলাইনে ক্লাস পরিচালনা করেছেন ইকবাল মিয়া। করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পলাশ মডেল উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে ক্লাস পরিচালনা করেন তিনি।

ইকবাল মিয়া জানান, আমার দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হয়েছে। শিক্ষক বাতায়নে অনেক দিন ধরে কাজ করে আসছিলেন তিনি। তার স্বীকৃতি হিসেবে গত ৩১ জানুয়ারি ডিজিটাল কন্টেন্ট নির্মাতা হয়েছে।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT