1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০২ বার
Oplus_131072
158

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় পলাশে মিলাদ, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

‎‎মঙ্গলবার (২৫ আগস্ট) পলাশ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মিয়ার উদ্যোগে পলাশের ডাংগার ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকদের অংশগ্রহণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎এসময় উপস্থিত ছিলেন ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রত্না আক্তার সহ সকল শিক্ষকবৃন্দ।

‎অনুষ্ঠানে ড. আব্দুল মঈন খানের নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

‎‎দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষার্থী, ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র, এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
‎‎

আয়োজক মো. লিটন মিয়া বলেন, ড. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশবাসীর জন্য এটি আনন্দ ও গর্বের বিষয়। তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেই এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT