1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে রায়পুরার ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪১ বার
67

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা (৭৮৮) ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে থাকা একটি মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরার হাসনাবাদ উত্তরপুর এলাকার মৃত কফিল উদ্দিন মীরের ছেলে আব্দুল বারিক (৬০)। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায়।

পরিবার ও স্থানীয়দের বরাতে এসআই জানান, নিহত আব্দুল বারিক আমিরগঞ্জ স্টেশন এলাকার একজন পানের দোকানদার। প্রতিদিনের মতো তিনি দোকানে যেতে রেললাইন পার

 

 

হওয়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা (৭৮৮) ট্রেনে ধাক্কা লেগে তিনি ইঞ্জিনের হুকের সঙ্গে আটকে যান। ৮টা ৪০ মিনিটে ভৈরবে পৌঁছে ট্রেনটি দাঁড়ালে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নিহত বৃদ্ধ লোকটি কানে কম শুনত। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল। ৯টার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT