1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

জেলা পরিষদ নির্বাচন, জনপ্রিয়তার শীর্ষে সাবেক সদস্য লাভলী

মোঃ মুক্তাদির হোসেন | কালীগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৩৫৫ বার
85

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রতিনিধি : আসন্ন গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ২নং ওয়ার্ড (কালীগঞ্জ-কাপাসিয়া ও শ্রীপুর আংশিক উপজেলার) সদস্য পদে গাজীপুর জেলা পরিষদের সাবেক সফল সদস্য তাছলিমা রহমান লাভলী জনপ্রিয়তায় সবার শীর্ষে।

তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী ছাত্র আইন পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য।

তিনি জেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর আংশিক উপজেলার নির্বাচনী এলাকার ভোটারদের সাথে ব্যাপক গণসংযোগ ও প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে ভোট চেয়ে অত্যন্ত ব্যস্ততম সময় পার করছেন।

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনী এলাকা শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভা, গোসিঙ্গা, কাওরাইদ, তেলিহাটি, বরমী ও উপজেলা পরিষদ, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও শুভাকাঙ্খীদের নিকট দোয়া ও ভোট প্রার্থনায় ব্যস্ততম সময় পার করছেন।

ভোটারগণও তাছলিমা রহমান লাভলীকে কাছে পেয়ে তাদের সমর্থন প্রদান ও ভোট প্রদানের আশ্বস্ত অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় অনেক ভোটারকে তাছলিমা রহমান লাভলীর ফুটবল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনের প্রচারণায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছেন।

এ সময় তাছলিমা রহমান লাভলীর সাথে থাকা নেতৃবৃন্দ ভোটারদের কাছে আগামী ১৭ তারিখ সোমবার সারাদিন তাছলিমা রহমান লাভলীকে ‘ফুটবল’ প্রতীকে ভোট দিতে আহবান জানান। এবং ভোটারদের কাছে বিজয়ের লক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

নির্বাচনী প্রচারণাকালে জনপ্রতিনিধি ও ভোটারের সাথে কথা বলে জানা যায়, আগামী ১৭ তারিখ সোমবার গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে তাছলিমা রহমান লাভলী জনপ্রিয়তায় সবার শীর্ষে। আমাদের বিশ্বাস তিনি আগামী সোমবার বিপুল ভোটের ব্যবধানে ফুটবল মার্কা বিজয়ী হবেন ইনশাল্লাহ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT