1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

ছাগল চুরির অপরাধে গণপিটুনি খেয়ে যুবলীগ নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪২৫ বার
97

দল থেকে বহিস্কার হলেন ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়ে গণপিটুনি খাওয়া যুবলীগ নেতা। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ প্রেসিক্লাব সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুবলীগের স্থানীয় নেতারা।

বহিস্কৃত হবীবুল্লাহ হাবীব পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তবে যুবলীগ নেতারা বলছেন হাবীব যুবলীগের সদস্য ছিলেন। তিনি পৌর শহরের ওয়াগাঁও মহল্লার জবাইদুরের ছেলে।

এর আগে রবিবার দুপরে পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে ছাগল চুরি করতে গিয়ে ধরা খান হাবীব সহ তিনজন। এসময় তাদেরকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ছাগল মালিকের কন্যা সুমাইয়া জানান, মহেশপুরের একটি আম বাগান থেকে তাদের একটি ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ওই দুই যুবক। এসময় প্রতিবেশীর এক ভাইসহ তিনি মোটরসাইকেলে করে পিছন থেকে তাদের ধাওয়া করেন এবং নেকমরদ বাজার এলাকায় জনতার সহায়তায় তাদের ফেলেন। পরে স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়। গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT