1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩০০ বার
83

নিজস্ব প্রতিবেদক : ছয় দিন পর যান্ত্রিক সমস্যা সমাধান করে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। এর আগে ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিপর্যয়ে বন্ধ হয়ে যায় ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিট। আজ সোমবার সন্ধা ৭টা থেকে ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চালু করা হয় বলে জানান, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম।

তিনি আরও জানান, ৫ নম্বর ইউনিটের সেফটি বাল্ব ফেটে যাওয়ায় ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। যান্ত্রিক সমস্যা নিরসন করে আজ সন্ধার পর থেকে এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চার ও পাঁচ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। পরে এক ঘন্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন চার নম্বর ইউনিট চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাঁচ নম্বর ইউনিট চালু করা যায়নি।

এ ঘটনার পর বিপর্যের কারণ খুঁজতে ৫ অক্টোবর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব ইলাহী চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম প্রায় তিন ঘন্টা পরিদর্শন করে বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পরীক্ষা-নিরীক্ষা করে যান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT